হলদিয়ায় শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলরের নামে পোস্টার - The News Lion

হলদিয়ায় শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলরের নামে পোস্টার

 


দি নিউজ লায়নঃ  তৃণমূলের প্রতিকে জিতে দলের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা'। হলদিয়ায় শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলরের নামে পড়ল পোস্টার।  হলদিয়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সত‍্যব্রত দাসের নামে বৃহস্পতিবার সকালে সুতাহাটা বাজার এলাকায় একটি পোস্টার দেখা যায়। যেখানে লেখা রয়েছে 'তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেন মীরজাফর সত্যব্রত দাস(স্বপন) জবাব চাই জবাব দাও।' উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে কাউন্সিলর হন শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা সত‍্যব্রত দাস। 


তবে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী দল বদল করার পরই। রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি দলে যোগদান করেন। যার মধ্যে অন্যতম ছিলেন সত্যব্রত দাস। এরপর বৃহস্পতিবার সকালে তার নামে নিজের ওয়ার্ড এলাকায় বেশ কয়েকটি পোস্টার পড়ে। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউন্সিলর সত্যব্রত দাসের কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বিধানসভা ভোটে ওই কাউন্সিলর দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মীরজাফর শুভেন্দুর কথায়। এলাকার মানুষ বিষয়টি ভালো ভাবে নেননি। তাই প্রতিবাদ করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.