পূর্ব বর্ধমানেয় তৃণমূল সভাপতি হলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়নঃ পূর্ব বর্ধমান জেলায় তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ইতিপূর্বে এই পদে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রবীন্দ্রনাথ বাবুর জেলা সভাপতি পদে কাজের অভিজ্ঞতা রয়েছে। কাটোয়া থেকে টানা বিধায়ক নির্বাচিত হওয়ার পাশাপাশি কাটোয়া পৌরসভা চেয়ারম্যান পদেও কয়েক বার নির্বাচিত হয়েছেন। এছাড়া জেলার যুব, মহিলা ও শ্রমিক সংগঠনেরও রদবদল হয়েছে।
জেলার যুব সভাপতি হয়েছেন জামালপুরের বিধায়ক আলোক মাঝি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হয়েছেন ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও জেলার মহিলা সেলের সভানেত্রী হয়েছেন চন্দনা মাঝি। তবে এর আগে জেলার যুব, শ্রমিক সংগঠন সভাপতি ও মহিলা সভানেত্রী ছিলেন বর্ধমান শহর থেকে। এবার যুব ও শ্রমিক সংগঠন এবং মহিলা সভানেত্রী হলেন বর্ধমান শহরের বাইরে।

Post a Comment