উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাসে তুলে ধরা হবে কোচবিহারের রাজ ইতিহাস
দি নিউজ লায়নঃ কোচবিহার পরিবহন ভবনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূর ও মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতি স্থাপনকরা হল। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন পরিবহন ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজা নৃপেন্দ্র নারায়ন ভূপ বাহাদুর ও মনীষী পঞ্চানন বর্মার স্থাপন করা হয় বলে জানা গেছে।
উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় , কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, মনীষী পঞ্চানন বর্মার পৌত্র সুরজিত বর্মা, পৌরসভার প্রশাসক মীনা তর, দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী অন্নময়ী অধিকারী, আব্দুল জলিল আহমেদ, কোচবিহার রয়্যাল ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য কুমার সুপ্রিয় নারায়ণ, কুমার মৃদুল নারায়ণ, কুমার বিরাজ নারায়ণ, কুমার নৃপেন্দ্র নারায়ণ সহ অনেকে।

Post a Comment