জন্মাষ্টমীতে বিধান নগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো
দি নিউজ লায়নঃ করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা।তার মধ্যেই সোমবার শুভ জন্মাষ্টমীতে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গা পূজার সূচনা। মেদিনীপুর শহরের নামি পুজো গুলির মধ্যে অন্যতম বিধাননগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটি।এবছর তাদের ১১তম বর্ষ।এদিন খুঁটি পুজো করার পাশাপাশি এবছরের তাদের থিম "লোকালয়ে সেজেছে আজ দেবালয়" প্রকাশ করা হয়।এবার দেখানো হবে, করোনা মহামারী থেকে মানুষ কে মুক্তি দিতে মা দুর্গা দেবালয় থেকে লোকালয়ে নেমে এসেছে।মা এর কৃপায় করোনা মুক্ত হবে পৃথিবী।
তবে করোনা আবহে গত বছরের ন্যায় এবছরও বড় ধরনের প্যান্ডেল করা থেকে তারা বিরত থাকছেন বলেই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।তবে কোভিড প্রটোকল মেনেই পাড়ার অধিবাসীদের নিয়ে ছোট থিম পুজোর মধ্য দিয়েই এবার তারা দুর্গৎসবে মেতে উঠবে বলে জানিয়েছেন তারা।এদিন খুঁটি পুজোয় পাড়ার অধিবাসীদের সঙ্গে কচি কাঁচারাও ভিড় জমিয়েছিল।উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর মৌ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

Post a Comment