কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১
দি নিউজ লায়নঃ কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ১। সোমবার বিমানবন্দরের উত্তর দিকের ফটকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এমনটাই সূত্রের খবর। যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত সপ্তাহে কাবুল দখল করে তালেবান। এর পর থেকেই বিমানবন্দরে দেশ ছাড়তে ইচ্ছুক আফগানরা ভিড় করতে থাকেন।
সূত্রের খবর আফগান নিরাপত্তা রক্ষী ও পশ্চিমা বাহিনীর সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। এতে একজন আফগান রক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। তবে সূত্রের খবরে বলা হয়, এটা পরিষ্কার নয় যে, কারা প্রথমে গুলি চালিয়েছে। জার্মাল কর্মকর্তারা বলছেন, ‘অজ্ঞাত হামকারী’র সঙ্গে আফগান রক্ষীদের এ গোলাগুলি হয়।

Post a Comment