দুয়ারে সরকার শিবিরে মানুষের উপচে পড়া ভিড় - The News Lion

দুয়ারে সরকার শিবিরে মানুষের উপচে পড়া ভিড়

 


দি নিউজ লায়নঃ  বুধবার মেদিনীপুর শহরের ৫ নম্বর ও ২৩ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি র ক্যাম্প হয় বিধান নগরের প্রান্তিক প্রাথমিক বিদ্যালয়ে ও রবীন্দ্রনগরে বি এড কলেজে । এদিন দুটি ক্যাম্পে কয়েক হাজার মানুষ আসেন পরিষেবা নিতে। ১৮ টি প্রকল্পের জন্য সরাসরি আবেদন পত্র পূরণ করে তা জমা নেওয়া হচ্ছিল।  সবথেকে বেশি ভিড় ছিল লক্ষীর ভান্ডার কাউন্টারে।


 তৃণমূলের বিদায়ী কাউন্সিলর মৌ রায় ও তৃণমূল কর্মীরা ফর্ম পূরণের জন্য মানুষকে সহযোগিতা করেন।  এদিন শিবিরে লক্ষীর ভান্ডারের ফর্ম নিতে আসেন দেবশ্রী চ্যাটার্জি , সঙ্গীতা ভট্টাচার্য জানান , সরকারের এই মানবিক ও আর্থিক সহায়তা প্রকল্প তাঁদের খুব উপকারে আসবে। এজন্য তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। বিদায়ী কাউন্সিলর মৌ রায় জানান ,   শিবিরে আসা মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য দলীয় কর্মীরা ফর্ম পূরণ করে দিচ্ছেন। পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.