বলিউড কিং খানের নতুন সিনেমার বাজেট জানেন? শুনলে চমলে জাবেন
দি নিউজ লায়নঃ তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলির সিনেমায় শাহরুখের যে অভিনয় গুঞ্জন দীর্ঘদিন চলছিল, সেই সিনেমার শুট শুরু হচ্ছে সেপ্টেম্বরে। পুনেতে শুটের জন্য ১০ দিনের শিডিউল লক করেছেন কিং খান। শুট শুরুর দিনই আসতে পারে অফিশিয়াল ঘোষণা। সূত্রের দাবি, পুনের পর মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে সিনেমাটির শুট হবে। সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা মিলবে দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারার; যিনি সেখানকার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী।
এ ছাড়া থাকছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার। ইন্ডিয়ান হেরাল্ড পত্রিকার দাবি, শাহরুখের এই সিনেমার বাজেট প্রায় ৩৫০ কোটি টাকা। একাধিক ভাষায় নির্মাণ হতে যাওয়া এ সিনেমায় শাহরুখ অভিনয় করবেন দ্বৈত চরিত্রে। মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। এ ছাড়া নতুন গুঞ্জন, সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান।

Post a Comment