ভিন্ন স্বাদের পমফ্রেট ফিশ তন্দুরি - The News Lion

ভিন্ন স্বাদের পমফ্রেট ফিশ তন্দুরি

  



দি নিউজ লায়নঃ 

উপকরণ

১. মাঝারি আকৃতির আস্ত দুটি পমফ্রেট ফিশ

২. আদা-বাটা ২ টেবিল চামচ

৩. রসুন-বাটা ২ টেবিল চামচ 

৪. লেবুর রস ৩ টেবিল চামচ

৫. দই ২৫০ গ্রাম

৬. সরষের তেল ২ চা চামচ

৭. জিরের গুঁড়ো ১ চা চামচ

৮. গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ

৯. লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ

১০. নুন স্বাদমতো


প্রস্তুত প্রণালি

প্রথমেই যা করতে হবে, একটি পাত্রে আদা রসুন বাটা, লেবুর রস এবং লঙ্কার গুঁড়ো হাফ অংশ সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাছগুলির গায়ে মিশিয়ে নিন ও মাছগুলোর মাঝখান দিয়ে হালকা চিরে নেবেন। এরপর দেড় ঘণ্টার মতো ফ্রিজে ম্যারিনেট করতে দিন। তারপর অন্য একটি পাত্রে রেখে দেয়া বাকি আদা-রসুনবাটা, লেবুর রস ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা, নুন, দই ও সরষের তেল দিয়ে দিন। এরপর পুরো মিশ্রণটি পমফ্রেট মাছগুলির গায়ে মাখিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর তন্দুর উনুনে মাছ রোস্ট করে নিন, যতক্ষণ না ভালো করে নরম হয়। এটি ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে ৫ মিনিট রোস্ট করতে দিন। এরপর ২ মিনিট রেখে আবার ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে আরও তিন অথবা সারে তিন মিনিট রোস্ট করে নিন।সবশেষে, সস অথবা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.