অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৫
দি নিউজ লায়নঃ অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৫ । শুক্রবার রাতে বিয়ে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। এতে মৃত্যু হয় ৫ জন অটো যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও ৬জন।মৃত যাত্রীদের নাম সুখেন্দু কয়াল(৬০), আকাশ মন্ডল(১২), রোহন মন্ডল(১৪), প্রিয়ব্রত শিকদার(১০), কৃষ্ণ মন্ডল(৫০)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার শিবানীপুরের ১১৭ নম্বর জাতীয় সড়ক এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে একটি ডিজেল অটোতে করে রওনা দেন একটি গ্রামের বেশ কয়েকজন।
১১৭ নম্বর জাতীয় সড়কের উপর শিবানীপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আটোর চালক সহ ৫ জনের।গুরুতর জখম হন বাকি যাত্রীরাও।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।এদিকে জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎসা চলছে ৬ যাত্রীর।অন্যদিকে মৃত দেহ গুলি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ও অটোর সংঘর্ষ হলে মৃত্যু হয় ৫ জনের এবং জখম হয় বেশ কয়েক জন।মৃত দেহ গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মৃতদের বাড়ি ফলতা থানা মনসার হাট এলাকার বাসিন্দা।ঘাতক গাড়িটির খোঁজ চালছে।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।অন্যদিকে শুক্রবার রাতে ক্যানিং এস ডি ও রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টাটা সুমো গাড়ি মাতলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের সদস্য কে ধাক্কা মেরে চম্পট দিলে মৃত্যু হয় তার এমনি অভিযোগ।মৃত প্রাক্তন পঞ্চায়েত সদস্যদের নাম কমল মল্লিক(৪৫)।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
Post a Comment