বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য - The News Lion

বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ   দাঁতনে শনিবার এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁদের কর্মীকে খুন করা হয়েছে । যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অতিরিক্ত মদ্যপান করার ফলে তাঁর মৃত্যু হয়েছে ।


শনিবার সকালে দাঁতনের শরশঙ্কা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রের (৫২ ) মৃতদেহ তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ঝোপ থেকে উদ্ধার করে পুলিশ । মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না ।

বিজেপির  দাঁতন এক মন্ডল এর সভাপতি রাজীবলোচন বিশ্বাস জানান , তাঁদের কর্মীকে তৃণমূল পরিকল্পিতভাবে খুন করে সেখানে ফেলে দিয়েছে।


তৃণমূলের দাঁতন এক ব্লকের সভাপতি প্রতুলচন্দ্র দাস জানান , অতিরিক্ত মদ্যপানের ফলে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে ।বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। দাঁতন থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের খড়গপুর মহকুমা হাসপাতালের  মর্গে পাঠায়।সেই সঙ্গে দাঁতন থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.