দুর্গাপুরে আজ বন্ধ অটো পরিষেবা
দি নিউজ লায়নঃ দুর্গাপুরের প্রান্তিকা অটো স্ট্যান্ডে ৪ রুটের প্রায় ৫৬ টি অটো আজ পরিষেবা বন্ধ রেখে প্রান্তিকা ফাড়ির সামনে সমাজবিরোধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ দেখায়। অটোচালকদের অভিযোগ, স্থানীয় বস্তির ছেলেরা অটো স্ট্যান্ডে এসে যখন তখন নেশা করছে, মহিলাদের কটূক্তি করছে। অটোচালকরা প্রতিবাদ করতে গেলে জুটছে মারধর।
নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে আজ স্থানীয় প্রান্তিকা ফাঁড়িতে অভিযোগ জানায় অটোচালকেরা। পাশাপাশি প্রান্তিকা অটো স্ট্যান্ড ৪টি রুটে প্রায় ৫৬ টি অটো, আজ সকলেই সমাজবিরোধীদের শাস্তির দাবিতে অটো পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানায়। সমস্যা সুরাহা না হলে আগামীদিনে আরও বৃহতম আন্দোলনে যাবার হুশিয়ারি দেয় অটো অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বিশ্বাস।
অটো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

Post a Comment