মাদক মামলায় তলব দক্ষিণ ভারতীয় ১২ তারকাকে - The News Lion

মাদক মামলায় তলব দক্ষিণ ভারতীয় ১২ তারকাকে

 


দি নিউজ লায়নঃ মাদক মামলায় দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের তারকা রকুল প্রীত সিং, রানা দাগ্গুবাতিসহ মোট ১২ জন অভিনেতাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, চার বছরের পুরনো একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাদের তলব করেছে।রাকুল প্রীত সিংকে তলব করা হয়েছে ৬ সেপ্টেম্বর। রানা দাগ্গুবতি ও রবি তেজাকে তলব করা হয়েছে যথাক্রমে ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর। 


পরিচালক পুরী জগন্নাথকে ৩১ আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে। এ ছাড়া চার্মি কৌর, নবদীপ, মুমাইথ খান, নান্দু, তরুণ ও তানিশকে হাজির হতে বলা হয়েছে।  ২০১৭ সালে তেলেঙ্গানায় ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এর পরেই শুরু হয়েছিল তদন্ত। দায়ের করা হয়েছিল ১২টি মামলা। অভিযোগপত্র দাখিল করা হয়েছিল ১১টি মামলায়। তবে আপাতত প্রমাণ না থাকায় সাক্ষী হিসেবে ডাকা হয়েছে এ তারকাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.