বাঘ বিধবাদের কান্না,পাশে দাঁড়ালেন বাউল শিল্পী স্বপন দত্ত - The News Lion

বাঘ বিধবাদের কান্না,পাশে দাঁড়ালেন বাউল শিল্পী স্বপন দত্ত



দি নিউজ লায়নঃ  সুন্দরবন জল জঙ্গলে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা চলে মৎস্যজীবীদের।আর জলে কুমির ডাঙায় বাঘ এই নিয়ে ওদের সহাবস্থান।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি অঞ্চলে এখন তৈরি হয়ে গেছে বাঘ বিধবা পল্লী।সুন্দরবনের জল জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় একের পর এক মৃত্যুর ঘটনায় এবং বাঘের আক্রমণে নিখোঁজের ঘটনায় এই অঞ্চলে সৃষ্টি হয়েছে বাঘ বিধবা পল্লী।


বর্তমানে ঝড়খালি অঞ্চলে প্রায় ৮৩ জন বাঘ বিধবাদের কোন মতে সংসার চলে।সংসারে নুন আনতে পান্তা ফুরায়।কেউ কেউ বাঘ বিধবারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে।তবে বেশির ভাগ বাঘ বিধবারা আজও কোন সরকারি সাহায্য পায়নি।আর এই সমস্ত অসহায় বাঘ বিধবাদের পাশে দাঁড়ালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত।পূর্ব বর্ধমান ছুটে এলেন সুন্দরবনের প্রত্যন্ত ঝড়খালি অঞ্চলের গ্রাম গুলিতে।ঝড়খালির বিদ্যাসাগর পল্লী,লস্কর  পাড়া,ঝড়খালি দুই নম্বর গ্রাম সহ বিভিন্ন গ্রাম গুলিতে বাঘ বিধবাদের পাশে গিয়ে দাঁড়ালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী স্বপন দত্ত।


এমনকি বাঘ বিধবাদের করুন কাহিনীর গান নিজেই লিখে,নিজেই সুর দিয়ে নিজের কন্ঠে গান গেয়ে তুলে ধরলেন বাউল শিল্পী স্বপন দত্ত গ্রামে গ্রামে ঘুরে।এমনকি বাউল শিল্পী স্বপন দত্ত বলেন বাঘ বিধবাদের করুন কাহিনীর আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারে তুলে ধরবো,যাতে অসহায় বাঘ বিধবা মায়েরা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পায়।রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন যে সমস্ত বাঘ বিধবা মায়েরা সরকারি সাহায্য পায়নি সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হবে এবং বাঘ বিধবাদের পরিবারের কাউর চাকুরি দেওয়া যায় কিনা সে বিষয়টিও দেখা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.