মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রায় আঘাত হানল ভূমিকম্প
দি নিউজ লায়নঃ মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রায় আঘাত হানল ভূমিকম্প। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয় বলে সূত্রের খবর। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র মারফত আরও জা্না যায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়ানমারের ৬৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প হয়। এর আগে সোমবার দিবাগত রাতেও ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের সীমান্ত এলাকা।

Post a Comment