মারা গেছেন মালয়ালাম অভিনেত্রী সরণ্য সসি
দি নিউজ লায়নঃ মারা গেছেন মালয়ালাম অভিনেত্রী সরণ্য সসি। মৃত্যু কালে তার বয়স ছিল ৩৫। গতকাল (৯ আগস্ট) এ মালয়ালাম অভিনেত্রী কেরালার তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।সূত্রের খবর, ২০১২ সালে সরণ্য সসির ব্রেইন টিউমার ধরা পড়ে।
শল্যচিকিৎসার পর অবশ্য টিউমার সরানো হয়। সূত্রের খবর, সাত বার তাঁর ব্রেইন সার্জারি করা হয় এবং পরে তাঁর শরীরের বাঁ পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ২০০৬ সালে ‘চাকো রন্দামান’ সিনেমা দিয়ে অভিষেক হয় সরণ্য সসির। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছোটা মুম্বাই’ (২০০৭), ‘থালাপ্পাভু’ (২০০৮) ও ‘অন্নামারিয়া কালিপিলানু’ (২০১৬)। ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন তিনি।

Post a Comment