বকেয়া বেতনের দাবিতে থালা হাতে ব্যাংক কর্মচারীদের বিক্ষোভ - The News Lion

বকেয়া বেতনের দাবিতে থালা হাতে ব্যাংক কর্মচারীদের বিক্ষোভ


দি নিউজ লায়নঃ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের সামনে ব্যাংক কর্মচারীদের থালা হাতে নিয়ে বিক্ষোভ। শনিবার কৃষ্ণনগর সদর দপ্তরে অবস্থান-বিক্ষোভ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের সমস্ত কর্মচারীরা। এদিন থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের দাবি দীর্ঘ কয়েক মাছ ধরে বেতন আটকে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। 


তবুও প্রতিদিনই গ্রাহক পরিষেবা দিয়ে আসছেন কর্মরত কর্মচারীরা। একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষকেও লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনরকম কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। আজ সেই দাবিতেই থালা হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে তারা। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ম্যানেজার কে একটি ডেপুটেশন জমা দেয় তাঁরা। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাদের বেতন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুক ব্যাংক কর্তৃপক্ষ। না হলে আগামী দিনে আরো বৃহত্তম বিক্ষোভের পথে হাঁটবে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.