জাল লটারির টিকিট বিক্রি করে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

জাল লটারির টিকিট বিক্রি করে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ  জাল লটারি টিকিট বিক্রি করে প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিল এক প্রতারক। প্রায় সাত মাস পর ওই প্রতারককে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকা থেকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। শুক্রবার রাতে ধৃত ওই প্রতারককে মুর্শিদাবাদ থেকে মালদায় নিয়ে আসে পুলিশ । শনিবার ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। 


এই প্রতারণা কাণ্ডের পিছনে আরো কোন বড় চক্রযুক্ত রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বাবর আলী। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এলাকায়। চলতি বছর ২৩ জানুয়ারি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকার এক লটারি এজেন্ট শ্যামল দাসের কাছে প্রায় সাড়ে চার লক্ষ টাকার নাগাল্যান্ডের ডিয়ার লটারি টিকিট বিক্রি করেছিল ওই যুবক। 


এরপরই ওই দোকানের মালিক শ্যামল দাস জানতে পারেন তাকে সাড়ে চার লক্ষ টাকা জাল  লটারি টিকিট দিয়ে প্রতারণা করা হয়েছে। সেই সময় পুরো ঘটনার ব্যাপারে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই দোকানের মালিক। এরপর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে এবং মঙ্গলবাড়ী এলাকার আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। দীর্ঘ সাত মাস পর মুর্শিদাবাদ থেকেই ওই প্রতারককে গ্রেফতার করে পুরাতন মালদা থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.