তালেবান দখলের পর কেমন আছেন আফগানিরা? - The News Lion

তালেবান দখলের পর কেমন আছেন আফগানিরা?

 



দি নিউজ লায়নঃ  আফগানিস্তানের হেরাত প্রদেশের  এক নারী সংবাদমাধ্যমকে বলেছেন, আমি মনে হয় জেলখানার কয়েদি হয়ে গেছি। মাঝে মধ্যে ভাবি এটা যদি স্পপ্ন হতো, ঘুম থেকে উঠে যদি দেখতে পারতাম সব আগের মতো ঠিক হয়ে গেছে। ঐ নারী জানান, তালেবান ক্ষমতা দখলের পর রাতারাতি সিনেমার মতো বদলে যায় শহরের পরিস্থিতি। প্রতিদিন তালেবানেরা বিভিন্ন ভাড়াবাড়িতে গিয়ে অভিযান চালায়। কিছুদিন আগে চুরির অভিযোগে দুইজনের হাতও কেটে নেয় তালেবান সদস্যরা।


হেরাত আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর যেটি প্রথম তালেবানের দখলে যায়। এই শহর দখলের মধ্য দিয়ে আফগানিস্তানে বড় জয় শুরু তালেবানের। কারণ এই শহরে রয়েছে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বর্ডার। যা ইরানের সাথে ব্যবসা-বানিজ্যে বড় ভূমিকা রাখে। এছাড়া এই প্রাদেশিক শহরের খুব কাছেই তুর্কমেনিস্তানের বর্ডার।  'তালেবান ঠিক করে দিয়েছে, নারীরা কাজে যেতে পারবেন না, মেয়েদের হিজাব পড়ে স্কুলে যেতে হবে। নারীদের বাধ্যতামূলক মুখ ঢেকে রাখতে হবে এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই সঙ্গে পুরুষ স্বজন থাকতে হবে। 


আর পুরুষদের জন্য নিষিদ্ধ করা হয়- জিন্স, গেঞ্জি, জামা ও প্যান্ট। তাদের পড়তে হবে আফগানি পোশাক।'  আফগানিস্তানের শেষ বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমি শেষ বর্ষে আছি। এবারই পড়াশোনা শেষ করে বেরিয়ে যেতাম। কিন্তু আমি চাই না আমার সার্টিফিকেটে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান লেখা থাকুক।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.