আজই রাতের ডিনারে বানিয়ে ফেলুন চিকেন ক্যাশনাট সালাদ
দি নিউজ লায়নঃ
উপকরণ-
হাড় ছাড়া মুরগির মাংসের টুকরা ২ কাপ
কর্ণফ্লাওয়ার ৪ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
ডিম ২ টি
তেল-পরিমাণ মতো
কাজুবাদাম এক কাপ
চিলি সস এক কাপ
গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো
সবজি মিক্স (টমেটো, শসা, সবুজ ও হলুদ ক্যাপসিকাম) ২ কাপ
কাঁচা লঙ্কা স্বাদ মতো
লেবুর রস ২ টেবিল চামচ
টমেটোর সস এক কাপ
সয়া সস ২ টেবিল চামচ
ভিনেগার এক চা চামচ
নুন স্বাদ মতো
প্রণালী-
প্রথমে একটি পাত্রে মুরগির মাংসের টুকরোগুলো নিয়ে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিন।তারপর এতে একে একে কর্ণ ফ্লাওয়ার, লবণ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ডিম একসাথে মাখিয়ে নিন। এবার একটি প্যানে পরিমাণ মত তেল গরম করে এই মুরগি মিশ্রণ হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে যেটুক তেল থাকে তাতেই কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে নিন। ভাজা শেষে একটি বাটিতে তুলে রাখুন। এখন যেই পাত্রে সালাদ পরিবেশন করবেন, সেই পাত্রে একে একে চিলি সস,টমেটোর সস, সয়া সস, ভিনেগার,গোলমরিচের গুঁড়ো, চিনি, সবজি মিক্স দিয়ে দিন। এবার কাঁচা লঙ্কা, কাজুবাদাম দিন। সবকিছু মেখে এবার এতে আগেই ভেজে রাখা মুরগি, চিংড়ি, কাজুবাদাম দিন এবং মাখিয়ে ফেলুন। শেষে লেবুর রস দিয়ে দিন। এটি পরিবেশন করতে পারবেন ফ্রাইড রাইসের সাঙ্গেও। এটি খেতে যেমন দারুন তেমনই পুষ্টিগুণেও ভরপুর।

Post a Comment