পূর্ব বর্ধমানে ৭ দিনে প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে ৫ লক্ষ আবেদনপত্র জমা পরল - The News Lion

পূর্ব বর্ধমানে ৭ দিনে প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে ৫ লক্ষ আবেদনপত্র জমা পরল

 


দি  নিউজ লায়নঃ   পূর্ব বর্ধমানে ৭ দিনে প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে ৫ লক্ষ আবেদনপত্র জমা পরল। যদিও ব্যাপক সাড়া এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনপত্র জমা দিচ্ছেন বলে জানা যায়।

আরও জানা গিয়েছে যে জেলাজুড়ে ১০৭ টি ক্যাম্প হয়েছে। বিভিন্ন ক্যাম্পে ৯৪হাজার ২৬৫ জন মানুষ দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা নিতে এসেছিলেন। জেলাশাসক প্রিয়ানকা সিংলা জানিয়েছেন যে খুব সুস্থভাবে ক্যাম্প গুলি হচ্ছে মানুষ ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে ৭ দিনে ৫ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। জেলাশাসক আরো জানিয়েছেন যে রাজ্য সরকারের আঠারোটি প্রকল্পের সুবিধা এক জায়গা থেকে পেতে দুয়ারে সরকার প্রকল্প সাধারণ মানুষের কাছে দিশা হয়ে উঠছে।


তবে সরকারের যতগুলি প্রকল্প আছে তার মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পে সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পে আবেদনের সংখ্যা ছিল প্রায় ৫৩ হাজার। কন্যাশ্রী তে আবেদন পত্র পড়েছে ৪৩৬টি। লক্ষীর ভান্ডার আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৩লক্ষ। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র জমা পড়েছে ১৪হাজার ৯১২টি বারোটি।


খাদ্যসাথী প্রকল্পের আবেদন পত্র জমা পড়েছে প্রায় ৩৫ হাজার। দ্বিতীয় দফায় লক্ষীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করতেই নাম নথিভুক্ত করতে হিড়িক পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তপশিলি জাতি উপজাতি মহিলাদের পাবেন মাসে ১০০০ টাকা সাধারণ মহিলারা পাবেন ৫০০ টাকা দুয়ারে সরকার ক্যাম্পে নির্দিষ্ট আবেদনপত্র জমা দিয়ে এই সুযোগ পেতে ভিড় চোখে পড়ার মতো। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.