১.৫ মিলিমিটার জাতীয় পতাকা করলেন রানাঘাটের মানিকদেবনাথ - The News Lion

১.৫ মিলিমিটার জাতীয় পতাকা করলেন রানাঘাটের মানিকদেবনাথ

 


দি নিউজ লায়নঃ  শিল্পীর শিল্পত্ব আর তা ফুটিয়ে তোলা তা শিল্পীকে আরও ভালো কাজে সফলতা আনে।কোরোনা সংক্রমণের জন্য অনেক জায়গায় নানা অনুষ্ঠান বন্ধ ছিলো গতবছর এই বছরে অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে ।তাই রানাঘাটের বাসিন্দা  শিল্পী মানিক দেবনাথ  আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে  সরু তারের মাথায় প্রায় ১.৫ মিলিমিটারে জাতীয় পতাকা... তৌরি করলেন এর আগে সেফটিপিন এর মাথায় জাতীয় পতাকা ,সরু তারের ওপর জাতীয় পতাকা তৌরি করেছেন।


এই বছর তাই ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাণাঘাটের বাসিন্দা শ্রী মানিক দেবনাথ সরু তারের প্রায় ১.৫ মিলিমিটারের মধ্যে ভারতের জাতীয় পতাকা  এঁকে নজির সৃষ্টি করলেন। মানিক দেবনাথ গত ২৫ বছর ধরে এই ক্ষুদ্র হস্তশিল্পের কাজ করে চলেছেন। তিনি মূলত রাতের বেলায় তার এই সকল শিল্পকর্মের কাজ করে থাকেন।কারণ রাতে নিস্তব্ধতা তার কাজের সুবিধা হয়। স্বাধীনতা দিবসে এই বছর তার তৃতীয় নিবেদন... স্বাধীনতা দিবসের জন্য তিনি প্রায় ৫ রাত জেগে এবারের ১.৫ মিলিমিটারের জাতীয় পতাকা বানিয়েছেন সাথে মুগ ডালের ওপর এঁকেছেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি। আগামী দিনেও তিনি তার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চান যতোদিন পর্যন্ত তার শরীর অব চোখ ঠিক থাকবে ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.