আমবাগানে অভিযান চালিয়ে গ্রেফতার হেরোইন সহ এক যুবক
দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদের সীমান্ত শহর লালগোলার একটি আমবাগানে অভিযান চালিয়ে পুলিস হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করে রবিবার বিকেলে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।ধৃতের নাম আনিকুল শেখ। তার বাড়ি লালগোলার তেঘরি ময়দাপাড়ায়।
ধৃতকে বহরমপুরে বিশেষ এনডিপিএস আদালতে তোলা হবে বলে শেষ পাওয়া খবরে জানা যায়। জেলার উচ্চ পুলিশ আধিকারিক বলেন, ওই যুবক হেরোইন হাত বদলের জন্য একটি আমবাগানে অপেক্ষা করছিল। সোর্স মারফত খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান চালিয়ে ২৫৫গ্রাম উন্নত মানের হেরোইন উদ্ধার করা হয় ওই যুবকের কাছ থেকে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
Post a Comment