ত্রিপুরায় দুয়ারে দুয়ারে বাইক বাহিনী নয়, দুয়ারে সরকার হবে, চ্যালেঞ্জ অভিষেকের
দি নিউজ লায়ন; ত্রিপুরার মাটিতে পা দিয়েই চ্যালঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ত্রিপুরার মাটিতে পা দিয়ে বলেন, যারা বিজেপিকে পরাজিত করতে চান বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। দাঁতে দাঁত চিপে লড়াই করুন। দিল্লির যতবার আসবে ৫ গুণ বেশি আসব। মাসে দুবার আসলে দশবার আসব। আবার দু'সপ্তাহ পর আসব।
এরপর তিনি বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আজকের তারিখটা লিখে রাখুন, আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। তৃণমূল যখন ত্রিপুরায় পা দিয়েছে, সরকার গড়েই ত্রিপুরা ছাড়বে। ত্রিপুরার মানুষকে মুক্তি দিতেই তাঁর এখানে আসা। ২০১৮ সালে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কটা আসনে জিতেছে বিজেপি? আজ থেকে বিজেপির বিদায়ঘণ্টায় বেজে গেছে। সমাজবিরোধীদের খেলা শেষ। মা-মাটি মানুষের খেলা শুরু।

Post a Comment