টয়ট্রেন বেসরকারিকরন সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসছে পাহাড়
দি নিউজ লায়নঃ টয়ট্রেন বেসরকারিকরনে মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসছে পাহাড়। এবারে খোদ বিক্ষোভে সামিল হলেন রেল কর্মীরা। দার্জিলিং থেকে তিনধরিয়া পর্যন্ত পাহাড়ি সব স্টেশনে পড়লো পোস্টার। বেসরকারিকরন নিয়ে রেলের কর্তৃপক্ষের সঙ্গে কর্মীদের বৈঠক ব্যর্থ। বৈঠকের তিনদিনের মাথায় বিক্ষোভের রাস্তায় রেলকর্মীরা। দেশের গৌরব সম্পদ ডিএইচআর বেসরকারিকরনের ঘৃণ্য চক্রান্ত এর বিরোধিতায় এদিন উত্তরপূর্ব রেলের ডিএইচআর কর্মীরা বিক্ষোভে নামে।
এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের তরফে ওয়াল্ড হেরিটেজ খেলনা গাড়ির বেসরকারি শিল্প গোষ্টির হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতার পাশাপাশি ইতিহাস সাক্ষ্য বহনকারী খেলনা গাড়ির মনিটাইজেশনের বিরুদ্ধে পোস্টারিং করে বিরিধীতায় সামিল হন ডিএইচআরের কর্মীরা। ইতিমধ্যেই পাহাড়ের আবেগ বিশ্বের দরবারে ঐতিহাসিক তকমা বাহি ন্যারোগেজ লাইন, টয়ট্রেনকে কেন্দ্র সরকারের বেসরকারিকরনের সিদ্ধান্তে তুমুল বিরোধিতার ঝড় উঠেছে পাহাড়ভূমিতে।
রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন পাহাড়বাসীরা, সরাসরি বিরিধীতায় সামিল না হলও বিরোধীতার সুর কিন্তু চড়তে শুরু করেছে সবমহলেই। এবারে সরাসরি বিক্ষোভে সামিল রেলের ডিএইচআরের কর্মীরাও। মঙ্গলবার উত্তর পূর্ব রেলের মজদূর ইউনিয়নের কার্শিয়াং ব্রাঞ্চ এর তরফে প্রকাশ্যে বিরোধীতায় নামেন রেল কর্মীরা। সংগঠনের ডিএইচআরে নিযুক্ত কর্মীদের বক্তব্য বেসরকারি হাতে গেলে ইউনেস্কোর ওয়াল্ড হেরিটেজ খ্যাতি চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশ্বের দরবারে ঐতিহাসিক তকমা খোয়াতে হতে পারে দার্জিলিং হিমালয়্যান রেলকে।
পাশাপাশি প্রাচীন ব্রিটিশ আমলের ২ফিট গেজ রেলের কাজে নিযুক্ত প্রায় ৫০০ কর্মী রয়েছে। তীব্র অনিশ্চয়তা গ্রাস করছে তাদের। রেলওয়ে মজদুর ইউনিয়নের তরফে সাফ মন্তব্য প্রথম দফায় দার্জিলিং ঘুম স্টেশন থেকে কার্শিয়াং, গয়াবাড়ি, তিনধরিয়া প্রতি স্টেশনে বেসরকারিকরনের বিরুদ্ধে পোস্টার দিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। পরবর্তীতে কেন্দ্রের সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বান্তকরণে আন্দোলনের নামবো। অর্থ লাভের আশায় ঐতিহাসিক পরিচিতিকে সংশয়ের মুখে ফেলা হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া হবে না।
এই বিষয়ে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক গুনীত কর জানান এই বিষয়ে গত শুক্রবার রেল কর্মীদের নিয়ে একটি প্রেন বৈঠক করা হয়েছে। সেখানে রেলের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন মজদুর ইউনিয়নের প্রতিনিধিরা সামিল হন।বেসরকারিকরন নিয়ে তাদের বোঝানো হয়েছে। সেখানে তাদের স্পষ্ট বলা হয়েছে কর্মীদের অনিশ্চিয়তার কোনো বিষয় নেই।
তিনি বলেন কর্মীদের বলা হয় বেসরকারিকরণের বিষয়ে রেলের কাটিহার ডিভিশনের কাছে এখনও পর্যন্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে কোনো নির্দেশিকা আসেনি। আর রেল বেসরকারিকরনের পথে হাঁটলেও তাতে চাকুরিরত রেলকর্মীদের চাকুরী নিয়ে অনিশ্চয়তা তৈরী হবে না। তবে তিনি মেনে নেন রেলকর্মীদের সঙ্গে সেদিনে বৈঠক হলেও তা পুরোপুরি সফল হয়নি। কর্মীদের সংশয় পরিষ্কার করা যায়নি সেদিনের বৈঠকে। তবে তাদের সংশয় থেকে থাকলে তারা রেলের আধিকারিকদের সঙ্গে এসে কথা বলুক বলে জানান তিনি।

Post a Comment