গোলাবাড়ি-কান্ডে অভিযুক্ত গৃহশিক্ষকের খোঁজে তল্লাশি। - The News Lion

গোলাবাড়ি-কান্ডে অভিযুক্ত গৃহশিক্ষকের খোঁজে তল্লাশি।

 


দি নিউজ লায়নঃ হাওড়ার গোলাবাড়ি-কান্ডে অভিযুক্ত গৃহশিক্ষক এখনও অধরা। শিক্ষকের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে। এদিকে, শুক্রবার দুপুরে গোলাবাড়িতে এসে ঘটনার খোঁজ খবর নেন রাজ্য চাইল্ড রাইটস কমিশনের প্রতিনিধিরা। এদিন দুপুরে হাওড়ায় এসে প্রথমেই গোলাবাড়ি থানায় যান ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের সদস্যা যশবন্তী শ্রীমানীর নেতৃত্বে চারজনের এক প্রতিনিধি দল। সেখানে পুলিশ আধিকারিকের সঙ্গে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। সেখান থেকে প্রতিনিধি দল যান শিশুটির বাড়িতেও। 


শিশুটির পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাসও দেন তাঁরা। এই ঘটনার পর থেকেই শিশুটি ট্রমায় রয়েছে বলেও এদিন দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশনের সদস্যা যশবন্তী শ্রীমানী বলেন, এটা একটা দুঃখজনক ঘটনা যে একজন শিক্ষক এভাবে নাবালক ছাত্রের গা পুড়িয়ে দিয়েছে। এই ট্রমা একজন শিশুর মনে সারাজীবন থেকে যাবে। যেখানে এক শ্রেণির শিক্ষক কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ওই শিক্ষকের এমন বিকৃত মানসিকতা সত্যিই দুর্ভাগ্যজনক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.