অভিষেকের উপর হামলার প্রতিবাদে ৫ নং রাজ্য সড়ক অবরোধ - The News Lion

অভিষেকের উপর হামলার প্রতিবাদে ৫ নং রাজ্য সড়ক অবরোধ

 


দি নিউজ লায়নঃ   ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জীর ওপর  সোমবার বিজেপির আক্রমণ করার প্রতিবাদে মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রামের বেতকুন্দরিতে ৫নং রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। যার ফলে ওই রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। পথ অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার মুখপাত্র সুব্রত সাহা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুব্রত সাহা বলেন বাংলায় গণতন্ত্র নেই বলে বিজেপি নেতা দিলীপ ঘোষ চিৎকার করেন । 


অথচ বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি  করেছেন বিজেপির সর্বস্তরের নেতারা ।তাতে কিন্তু বাংলার মানুষ কেউ বাধা দেয়নি। বাংলায় গণতন্ত্র রয়েছে সেটাই প্রমাণ করে। কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরায় কোন গণতন্ত্র নেই। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি সোমবার ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে যাওয়ার সময় যেভাবে বিজেপির গুন্ডারা তার গাড়ির হামলা চালিয়েছে তা অতি নিন্দনীয় বলে তিনি জানান । বিজেপির গুন্ডারা তার গাড়ির উপর লোহার রড দিয়ে মেরেছে তা অত্যন্ত নিন্দনীয় বলে ও তিনি জানান  । তিনি আরো বলেন যে আগামী দিনে সারা দেশে  তৃণমূল কংগ্রেসের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।দলের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.