তমলুকে তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
দি নিউজ লায়নঃ তমলুকে তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। তমলুকে বেনেপুকুরের জেলখানা মোড়ে মহাত্মা গান্ধী-সহ বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে। সেখানেই একসঙ্গে কর্মীদের নিয়ে মাল্যদান করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য়ের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
সেখানেই দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতে গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূলের কর্মীরা কটাক্ষ করে শুভেন্দু অধিকারীকে, পাল্টা বিজেপি সমর্থকরাও কটুক্তি করেন সেচমন্ত্রীকে। পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

Post a Comment