সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় জখম ১ - The News Lion

সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় জখম ১

 


দি নিউজ লায়নঃ  রবিবারের পর মঙ্গলবার। হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় ফের জখম হওয়ার ঘটনা ঘটল। মঙ্গলবার বিকেলে চিনা মাঞ্জায় গলায় মারাত্মক জখম হলেন এক বাইক আরোহী যুবক।  এদিন বিকেলে তিনি কলকাতার দিক থেকে বাড়ি ফেরার  সময়ে সাঁতরাগাছির দিকে ব্রিজ থেকে নামার সময়ে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম রাজকুমার জানা। বাড়ি বাগনান থানার অন্তর্গত বাসুদেবপুরে।


 এদিন ঘটনার পর ডিউটিতে থাকা সাঁতরাগাছি গার্ডের পুলিশ আহত অবস্থায় ওই যুবককে নিয়ে আসেন হাওড়া জেলা হাসপাতালে। সেখানে ইমারজেন্সি বিভাগে তাঁর চিকিৎসা হয়। উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট রবিবার সাঁতরাগাছি ব্রিজে এরকমই একটি ঘটনা ঘটে। ওইদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে চিনা মাঞ্জায় আহত হন বাগনানের বাসিন্দা গৌতম মান্না। ডান হাতের বুড়ো আঙুল সহ গলায় মারাত্মক আঘাত পেয়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মঙ্গলবার একই ধরনের আরও একটি ঘটনায় চিনা মাঞ্জার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.