পুরুষদের শট পুট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ তেজিন্দরপাল
দি নিউজ লায়ন; অলিম্পিকে পুরুষদের শট পুট ইভেন্টের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন ভারতের তেজিন্দরপাল সিং তুুর। ১৬ প্রতিযোগীর যোগ্যতা অর্জন পর্বে ১৩তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন পাঞ্জাব তনয়। এদিন দেশের ক্রীড়াপ্রেমীদের হতাশ করেছে তেজিন্দরের পারফরম্যান্স।
পুরুষদের শট পুটের এ গ্রুপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম প্রচেষ্টায় ১৯.৯৯ মিটার দূরত্বে লোহার বল ছোঁড়েন তেজিন্দর। দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হন পাঞ্জাবের অ্যাথলিট। বল ছোঁড়ার পর নিজে গণ্ডীর বাইরে বেরিয়ে যাওয়ার কারণে তেজিন্দরের দ্বিতীয় প্রচেষ্টা নামঞ্জুর হয়ে যায়। একই ভাবে নিজের তৃতীয় প্রচেষ্টাতেও জল ঢেলে দেন তেজিন্দরপাল। টোকিওয় নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারলেন না তেজিন্দরপাল সিং তুর।

Post a Comment