আগামীকাল রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়ন; আগামীকাল রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে, কোনোও পরিবর্তন না হলে আগামী বুধবার হেলিকপ্টারে করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি। আকাশপথে তিনি বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন তিনি। দুর্বল নিম্নচাপের জেরে দেড়দিনের অতি ভারী বর্ষণ বাংলার বুকে শেষমেষ বন্যা ডেকে এনেছে। তবে সেই বন্যাকে আরও ভয়ংকর করে তুলেছে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল।
সেই জলেই এখন বন্যা পরিস্থিতি রীতিমত সঙ্কটজনক হয়ে উঠেছে দক্ষিনবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমা এলাকায়, হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমায় ও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। এই ৩টি মহকুমার প্রায় ১০ লক্ষ মানুষ বন্যার প্রকোপে পড়েছেন। রাজ্য সরকারের তরফে থেকে সেনা নামিয়ে ইতিমধ্যেই আড়াই লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাতে প্রাণহানী ঠেকানো যায়নি। ইতিমধ্যেই বন্যার জেরে প্রাণ হারিয়েছেন ১৬জন মানুষ।
আজ ঘাটালের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ঘাটালের নদীগুলির জলস্তর আগের তুলনায় কিছুটা কমেছে,বর্তমানে বিপদসীমার নিচেই রয়েছে নদীগুলির জলস্তর। নতুন করে ঘাটাল,দাসপুরে জল না ঢোকায় এবং আবহাওয়ার পরিবর্তন হওয়ায় দ্রুত জলমগ্ন এলাকাগুলি থেকে জল কমবে এমনটাই আশাবাদী ঘাটাল মহকুমা প্রশাসনের।

Post a Comment