মানব সম্প্রতির বন্ধন নবদ্বীপে - The News Lion

মানব সম্প্রতির বন্ধন নবদ্বীপে

 



দি নিউজ লায়নঃ  রাখি বন্ধন উৎসব উপলক্ষে বর্ণ ধর্ম নির্বিশেষে মানব সম্প্রীতির বন্ধন কে আরো বেশি করে অটুট করতে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল নবদ্বীপ চিন্তামণি কুঞ্জের পক্ষ থেকে। চিন্তামণি কুঞ্জের উদ্যোগে ও নবদ্দীপ ইদিলপুর জামা মসজিদ কমিটির সহযোগিতায় রবিবার দুপুরে নবদ্বীপ তেঘরিপাড়া সংলগ্ন ইদিলপুর জামা মসজিদ প্রাঙ্গণে মসজিদের ইমাম সাহেব সহ অন্যান্য মুসলিম ধর্মাম্বলী মানুষজনের হাতে রাখি পরিয়ে সমগ্র মানবজাতির কাছে সম্প্রীতির বার্তা তুলে ধরলেন নবদ্বীপ চিন্তামণি কুঞ্জের অন্যতম কর্ণধার তথা সেবক কৃষ্ণেন্দু চক্রবর্তী গোস্বামী।


 "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই"সার্বিকভাবে মানব সমপ্রীতির এই বার্তাকে তাকে তুলে ধরে এই দিন কৃষ্ণেন্দু বাবু বলেন, সবার প্রথমে আমরা মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের সুখে-দুখে পাশে থাকাটাই মানবধর্মের সবথেকে বড় বৈশিষ্ট্য। আর সেই সম্প্রীতির মেলবন্ধন কে ভবিষ্যতে আরও অটুট করতেই চিন্তামণি কুঞ্জের উদ্যোগে ও জামা মসজিদ কমিটির সহযোগিতায় এই দিনে রাখিবন্ধন উৎসব পালন করার মধ্য দিয়ে সমগ্র মানবজাতির কাছে এক দৃষ্টান্ত স্থাপন করা হলো। এইদিনের রাখি বন্ধন অনুষ্ঠানে ইদিলপুর জামা মসজিদ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য ব্যক্তি বর্গ গন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.