আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার - The News Lion

আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

 


দি নিউজ লায়নঃ  আগামী ১ সেপ্টেম্বর থেকে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক না ।     শুক্রবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া এ ঘোষণা দেন।  তিনি বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের ক্লাসে অংশ নিতে অভিভাবকের অনুমতি লাগবে। ক্লাসে যোগ দিতে কোনো শিক্ষার্থীকে চাপ দেওয়া হবে না।  


এর আগে বিশেষজ্ঞ দল সরকারকে আগামী মাস থেকে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেয়। তারা বলেন, উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস প্রথম ধাপে খোলা হবে। পরে মাধ্যমিক এবং সবার শেষে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলো।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.