এবার কি ঘর ভাঙছে শিল্পার? গুঞ্জন বলিউডে - The News Lion

এবার কি ঘর ভাঙছে শিল্পার? গুঞ্জন বলিউডে

 


দি নিউজ লায়নঃ এবার কি তবে বিচ্ছেদের পথে বলিউডের আরও এক দম্পতি? আকার ইঙ্গিতে তো তেমনই আভাস পাওয়া যাচ্ছে। তিনি হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। স্বামী ও দুই সন্তান ভিয়ান এবং শামিশাকে নিয়ে বেশ সুখেই কাটছিল সংসার। একের পর এক শো ঘিরে নিজের দাপট ও পসার ধরে রেখেছিলেন শিল্পা। উল্টো দিকে স্বামী রাজের আধিপত্যও কম নয়। 


এক কথায় যাকে বলে সুখী পরিবারের সংজ্ঞা। সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি পোস্ট থেকে শুরু করে প্রকাশ্যে এক চোখ ধাঁধানো লাইফস্টাইল লিড করা, শিল্পার সেই সংসারেই এবার ভাঙনের সুর!কিন্তু স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আর এক ছাদে থাকবেন না বলে গুঞ্জন উঠেছে।   সূত্রটি জানান, আমরা জানি, এই ঘটনার পর শিল্পা রাজের অর্থ স্পর্শ করবেন না। 


রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ভালো অর্থ আয় করছেন। ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই বলেছেন আরো অনেক সিনেমাতে তিনি কাজ করতে চান।শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমকে জানান, শিল্পা চাইছেন না সন্তানরা তাদের বাবার সংস্পর্শে থাকুন। কিছুদিন আগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ কুন্দ্রা। এরপরই যেন সব ওলট পালট।  গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। 


ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একাধিকবার আবেদন করেও এখনো জামিন পাননি শিল্পার স্বামী।  সূত্রটি আরও জানায়, স্বামীর পর্নোগ্রাফি দুনিয়ায় যাতায়াত এবং এই কর্মে তার প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার পুরো বিষয়টি ভীষণভাবে হতবাক করেছে শিল্পাকে। তিনি ভীষণ ব্যথিত হয়েছেন। হতাশ হয়ে পড়েছেন।


এদিকে শিল্পার কাছের বন্ধুরা এসব তথ্যকে রটনা বলে উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন, শিল্পা-রাজ বেশ সুখী পরিবার।


 শিল্পা জানতেনই না তাকে দেওয়া হীরা ও ফ্ল্যাট এই অসৎ পথের আয় থেকে আসছে।’  কিছুদিন আগে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। পাশাপাশি ‘নিকাম্মা’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়া পরিচালক অনুরাগ বসু ও প্রিয়দর্শন এই অভিনেত্রীকে সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.