মুখ্যমন্ত্রীর নির্দেশ বাড়তে চলেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পরিধি
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পরিধি বাড়াতে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য ২ দিনের সফরে এসজেডিএর ও শিলিগুড়ি পুরসভার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে সমস্যা ও আগামী পদক্ষেপ গুলির সম্বন্ধে নির্দেশ দিয়ে গেলেন। চন্দ্রীমা ভট্টাচার্য জানান প্রস্তাবিত এলাকাগুলি দেখার পর খুব শিঘ্রই এর জন্য অনুমোদন ধার্য করা হবে। এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান এ সম্বন্ধে কাজ অনেকটাই এগিয়ে রয়েছে।
এখন শুধু সময়ের অপেক্ষা। তার সঙ্গে এসজেডিএর নতুন ভবনের জন্যও প্রস্তাব রাখা হয়েছে নগর উন্নয়ন মন্ত্রীর কাছে। বর্তমান পুরোনো ভবনটি ভুমিকম্পে পুরোপুরি জড়াজীর্ন অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভেঙে গিয়ে বড় বিপদ ঘটার আশঙ্কায় রয়েছেন এখানকার কর্মচারীরা। চেয়ারম্যান জানান এর জন্য শহরের আশে পাশে জায়গা দেখার কাজ চলছে। মুলতঃ এই দুটি বিষয় নিয়ে এদিন নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।
উল্লেখ্য বর্তমানে এসজেডিএ আওতায় শিলিগুড়ি মহকুমার খরিবাড়ি, মাটিগাড়া, নক্সালবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লক রয়েছে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর,মালবাজার ব্লক ও ময়নাগুড়ির কিছু অংশ রয়েছে এসজেডিএ তে। এবার এর পরিধি বাড়িয়ে নাগরাকাটা ও ধূপগুড়ি ব্লককে এসজেডিএর আওতায় আনার প্রস্তাব রয়েছে। এছাড়া পুরোনো কাজ গুলি আগে শেষ করে তবেই নতুন কাজে হাত দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment