আইপিএল-এর প্রস্তুতি শুরু চেন্নাই সুপার কিংসের
দি নিউজ লায়নঃ ফের শুরু হিতে চলেছে আইপিএল। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে বাকি ম্যাচগুলি শুরু হবে বলে জানা গেছে। ওই দিন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত ১৩ অগাস্ট দুবাইয়ে পৌঁছে গিয়েছিল টিম মাহি। এরপর বাধ্যতামূলকভাবে ৬ দিনের নিভৃতবাস কাটানো।
তারপরই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু চেন্নাই সুপার কিংসের। একই দিনে মুম্বই ইন্ডিয়ান্সও সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছায়। মুম্বই ইন্ডিয়ান্সের শিবির হচ্ছে আবু ধাবিতে। দুবাইয়ে আইসিসি-র আকাদেমিতে অনুশীলন করছেন ধোনিরা। সেই অনুশীলনের ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে ব্যাট হাতে মাহি ম্যাজিক দেখা না গেলেও বাকি ম্যাচগুলিতে মরুদেশে ঝড় তোলার লক্ষ্য রয়েছে ক্যাপ্টেন। প্রথম দিনের অনুশীলনে তিনি ব্যাটিংও করেছেন কিছুক্ষণ।

Post a Comment