পরীমণিকাণ্ডে মান্নার মন্তব্য ভাইরাল - The News Lion

পরীমণিকাণ্ডে মান্নার মন্তব্য ভাইরাল

 


দি নিউজ লায়নঃ পরীমণিকে নিয়ে উত্তাল শোবিজ অঙ্গন। মাদককাণ্ডে আইনি জটিলতায় ফেঁসেছেন এই অভিনেত্রী। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।   এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানা মতামত দিচ্ছেন অনেকেই। 


ঠিক এমন সময়ে প্রয়াত নায়ক মান্নার একটি মন্তব্য ভাইরাল হয়েছে।  অনেকেই সেই ভিডিওটি শেয়ার করছেন। অপি করিমের সঞ্চালনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে মান্না বলেছেন, ‘পৃথিবীতে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর কোনো জগত আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমার কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.