গ্রেফতার দুই তৃণমূল কর্মী - The News Lion

গ্রেফতার দুই তৃণমূল কর্মী

 


দি নিউজ লায়নঃ ভোট পরবর্তী সময়ে হিংসা ঘটনায় সিবিআই এর একটি টিম শনিবার এবং রবিবার নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে মৃত পরিবারের বাড়িতে যান।


রবিবার চাপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে চাপড়ার হৃদয়পুর গ্রামে ধর্ম মন্ডল নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই মৃত্যুর জন্য দায়ী। হৃদয়পুর থানায় অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফ থেকে। সিবিআই টিম শনিবার বিকেলে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে তারা হলেন বিজয় ঘোষ ও অসীমা ঘোষ। রবিবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।


এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তবে জানা গিয়েছে ১৪ ই মেয়ে ধর্ম মন্ডল মারাত্মকভাবে আহত হন এবং ১৬ ই মে হাসপাতালে মৃত্যু হয়। বিজেপির তরফ থেকে সিবিআই তদন্ত করার দাবি জানানো হয়েছিল সিবিআই দুজনকে গ্রেপ্তার করায় খুশি বিজেপি কর্মীদের মধ্যে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.