অস্থায়ী ভ্যাকসিন কেন্দ্রগুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ BJP-র বিরুদ্ধে - The News Lion

অস্থায়ী ভ্যাকসিন কেন্দ্রগুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ BJP-র বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ আসানসোলে মোট ১৩ টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। অন্যদিকে প্রতিদিন চারটি করে অস্থায়ী কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায়। আর এই অস্থায়ী কেন্দ্রগুলি নিয়েই এবার মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।


আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুয়ো সেন্টারের নাম ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে মানুষ সেখানে ভ্যাকসিন নেওয়ার জন্য গেলে বিভ্রান্ত হচ্ছেন বারে বারে। আর এমন ঘটনা বারবার সামনে আসায় এবার আসানসোল পৌরনিগম পুলিশের দ্বারস্থ হতে চলেছে।


পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "যেখানে ভ্যাকসিন কেন্দ্র নেই, সেখানকার ঠিকানা দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে সোশ্য মিডিয়ায় ভুয়ো পোষ্ট করা হচ্ছে। সেই ঠিকানায় ভ্যাকসিন নিতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্টও ভাইরাল হয়ে যাচ্ছে। কোনটা আসল পোষ্ট, কোনটা ভুয়ো তা বুঝতেই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। যারা এই প্রচার করছেন তারা কার্যত আসানসোল পৌরনিগমের এইচএস সুষ্ঠুভাবে ভ্যাকসিন প্রদানের কাজকে বিব্রত করতে চাইছে।"


বিষয়টিতে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন মুখ্য প্রশাসক। তিনি নাম না করে আঙুল তুলেছেন বিজেপির দিকে। অন্যদিকে বিজেপির জেলা আহ্বায়ক শিবরাম বর্মন জানিয়েছেন "কোনওভাবেই এই মানুষকে বিভ্রান্ত করার কাজে সমর্থন করা যায় না। যারাই জড়িত হোক এই ঘটনায় তাতে যদি বিজেপির কেউ জড়িত থাকে তাকেও কঠোর শাস্তি দেওয়া হোক।" যদিও শিবরাম বর্মনের দাবি বিজেপি এত ছোট কাজ করে না,।


বিভিন্ন পাড়ায় পাড়ায় চলছে ভ্যাকসিনেশনের কাজ। বিভিন্ন ক্লাব সংগঠন এগিয়ে এসেছে। আসানসোলের নববিকাশ ক্লাবের সদস্য রূপক সরকার জানালেন 'পৌরনিগমের সহযোগিতায় দুদিন ধরে ভ্যাকসিনের ক্যাম্প করছি। প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু যারা এই ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরকে ক্ষমা করা যায় না। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.