এবারে কড়া হাতে সরকারী জমি দখলদারি রুখতে ময়দানে নামছে এসজেডিয়ে - The News Lion

এবারে কড়া হাতে সরকারী জমি দখলদারি রুখতে ময়দানে নামছে এসজেডিয়ে

 



দি নিউজ লায়ন;     এবারে কড়া হাতে সরকারী জমি দখলদারি রুখতে ময়দানে নামছে এসজেডিয়ে। দখলদারদের চিহ্নিত করতে এবারে শহরের ঘুরবে বিশেষজ্ঞ কমিটি। শুক্রবার এসজেডিয়ে চেয়ারম্যান পদে পুনরায় দায়িত্ব নিয়েই জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া বার্তা দেন সৌরভ চক্রবর্তি। তিনি জানান শিলিগুড়ি জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকাজুড়ে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের প্রচুর সরকারি জমি রয়েছে। বহু সরকারি জমি অসাধু ব্যক্তিদের দখলে চলে গিয়েছে সেখবর রয়েছে।


 বেশকিছু জমিতে দখলদারদের দৌরাত্ব চলছে বলে খবর রয়েছে এসজেডিয়ের কাছে। তিনি বলেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী নির্দেশ রয়েছে সরকারি জমির অপব্যবহার চলবে না। সরকারি জমি জনস্বার্থে ব্যবহার করতে হবে। সে মোতাবেক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় কোথায় কত জমি পড়ে রয়েছে তার সার্ভে করে রিপোর্ট তৈরি করবে এসজেডিয়ে। এই সার্ভে কাজের জন্য এসজেডিয়ের তরফে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে। এই বিশেষজ্ঞ কমিটিতে থাকবেন জেলা প্রশাসনিক আধিকারিকেরা। এসজেডিয়ে, ভূমি সংস্কার দপ্তরের অধিকারিকদের নিয়ে হবে এই কমিটি।


 একইসঙ্গে কমিটিতে থাকবে টেকনিক্যাল এক্সপার্ট। ২০১৬তে সৌরভ চক্রবর্তীর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। ২০১৯ এ তার স্থানে বসানো হয় বিজয় চন্দ্র বমর্নকে। তবে এবারে পুনরায় তাকে এসজেডিএ চেয়ারম্যান পদ রাজ্য ফিরিয়ে দিতেই সোজাসাপ্টা আগামীদিনে তার কাজের এক বিস্তারিত মানচিত্র সংবাদমাধ্যমের সামনে রাখেন তিনি। তিনি বলেন রাজ্য সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাংক রয়েছে। 


এবারে এসজেডিয়ের তরফেই বিশেষজ্ঞ কমিটি সার্ভে করে  সরকারি জমিগুলির চিহ্নিতকরনের কাজ করবে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কত জমি রয়েছে তা চিহ্নিত করে ডেটা মজুদ রাখা হবে। কোথাও সরকারি জমি দখলদারদের কব্জায় থাকলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন রাজ্য সরকার মানবিক এর আগেও বহুবার এর প্রমাণ মিলেছে। ইতিপূর্বে এসজেডিয়ের জমি ফিরিয়ে দেওয়ার মতো উদাহরণও রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.