অলিম্পিকে ফ্লোর জিমন্যাস্টিকে স্বর্ণপদক জিতলেন জেডি কেরি - The News Lion

অলিম্পিকে ফ্লোর জিমন্যাস্টিকে স্বর্ণপদক জিতলেন জেডি কেরি

 


দি নিউজ লায়নঃ   অলিম্পিকে ফ্লোর জিমন্যাস্টিকে স্বর্ণপদক জিতলেন যুক্তরাষ্ট্রের জেডি কেরি।  ২১ বছর বয়সী এই মার্কিন জিমন্যাস্ট সোমবার রাতে মেয়েদের ফ্লোর জিমন্যাস্টিকে ১৪.৩৬৬ পয়েন্ট পান। তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ইতালির সিলভার ফেরারি ও জাপানের এম মুরাকামি সঙ্গে। তিন মহাদেশের তিন জিমন্যাস্টের লড়াইটা ছিল জমজমাট।    


ফাইনাল রাউন্ডে শেষ হাসি হাসেন জেডি কেরি। অপর দুই প্রতিযোগীও খুব বেশি পিছিয়ে ছিলেন না ফেরারি ১৪.২০০ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক পান, ১৪.১৬৬ পয়েন্ট পাওয়া মুরাকামিকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।  ভল্ট পর্বের লড়াই অল্পের জন মারাত্মক আঘাত রক্ষা পাওয়া স্বর্ণজয়ী জেডি কেরি বলেন, ঈশ্বর আমাকে ছায়া দিয়েছে বলেই আমি ছিটকে পড়িনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.