আপনার বাচ্চাদের মুখে হাঁসি ফুটাতে আজই বানিয়ে ফেলুন স্পঞ্জ কেক - The News Lion

আপনার বাচ্চাদের মুখে হাঁসি ফুটাতে আজই বানিয়ে ফেলুন স্পঞ্জ কেক

 


 দি নিউজ লায়নঃ   

উপকরণ-

১. ময়দা ২ কাপ

২. চিনি গুঁড়ো ২ কাপ

৩. ডিম ৫ টি

৪. বেকিং পাউডার ২ চা চামচ

৫.কর্নফ্লাওয়ার ৮ টেবিল চামচ

৬. ভ্যানিলা অ্যাসেন্স দেড় চা চামচ

৭. মাখন অল্প পরিমানে

৮. বাটার পেপার যতটা দরকার

 

প্রণালিঃ

প্রথমেই ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার চেলে নিন। এরপর আর একটি পাত্রে ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন সাদা ভাব আসা পর্যন্ত এরপর এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে অল্প অল্প করে বিট করতে থাকুন। ক্রিমি ফোম না হওয়া পর্যন্ত বিট করতে হবে। এরপর লো স্পিডে বিট করতে করতেই মিশিয়ে নিতে হবে ভ্যানিলা অ্যাসেন্স ও ডিমের কুসুম। এবার আরও ১০ থেকে ২০ সেকেন্ড বিট করুন। এরপর চেলে রাখা ময়দার মিশ্রণটি ধীরে ধীরে মিশিয়ে দিন ডিমের মিশ্রণের সঙ্গে এবং কোনোভাবেই যেনো ফোম নষ্ট না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

 

কেকটিনের মাপে বাটার পেপার কেটে বসিয়ে এরপর অল্প বাটার ব্রাশ করে উপর দিয়ে ব্যাটার ঢেলে দিন। তারপর ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেন প্রি-হিট করে নিন। এর মধ্যে কেকের ব্যাটার ২৫ মিনিটের জন্য বসিয়ে দিন। বের করার আগে একটি টুথপিক দিয়ে পরীক্ষা করুন, কেক হয়েছে কি না। ওভেন থেকে বের করে উপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন কেকটি। এভাবে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে আসলে ছুরি দিয়ে চারপাশ কেটে অন্য একটি পাত্রে উপুর করে ঢেলে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে তুলতুলে স্পঞ্জ কেক ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.