নুসরাতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন যশ - The News Lion

নুসরাতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন যশ

 


 দি নিউজ লায়নঃ  প্রেমিকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের মা হওয়া থেকে হাসপাতাল ত্যাগ পর্যন্ত পাশে ছিলেন যশ দাশগুপ্ত। যেন বাবার দায়িত্ব পালন করছেন অভিনেতা । নুসরাতের ছেলেকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেন এই চিত্রনায়ক।  

আজ সোমবার সন্তানসহ হাসপাতাল ছেড়েছেন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। কোলে নবজাতকে নিয়ে গাড়িতে ওঠেন তিনি। নিজেই গাড়ি চালিয়ে নবজাতক ও তার মাকে বাড়ি নিয়ে গেছেন। গাড়িতে ওঠার সময় উপস্থিত জনতার উদ্দেশে নমস্কার করেছেন নুসরাত।


 নুসরাত জাহান এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন গেল বুধবার। যদিও এই সন্তানের বাবা কে, সেই তথ্য এখনও জানাননি চিত্রনায়িকা। তবে জোর গুঞ্জন—প্রেমিক যশ দাশগুপ্তের সন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। যদিও এ প্রসঙ্গে এখনও নিশ্চুপ অভিনেতা যশ দাশগুপ্ত।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.