বিএসএফ জওয়ানের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ
দি নিউজ লায়নঃ রবিবার রাতে নিজের স্ত্রীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। রাতেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ, আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে এসে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় সোমবার সকাল পর্যন্ত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুন্ডিবাড়ী থানা এলাকার দক্ষিণ কালারায়এর কুটির বাসিন্দা আবুল হোসেন থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ জানায় তার কন্যা কোহিনুর বেগম কে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করছে।
তৎক্ষণাৎ পুন্ডিবাড়ি থানার পুলিশ কোহিনুরের শ্বশুরবাড়ি পাতলাখাওয়া এলাকায় গিয়ে তাকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধার করা হয় তার দুই ছোট মেয়ে কে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কোহিনুর কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কোহিনুরের মুখে কোমরে এবং পিঠে বেধড়ক মারধরের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পরিবার জানায় পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তারা।
কোহিনুর বেগমের বাবা আবুল হোসেন জানান, আট বছর আগে বিএসএফ জওয়ান নুরজামাল মিয়ার সাথে কোহিনুরের বিবাহ হয়। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। আবুল বাবুর অভিযোগ, বিয়ের ছয় মাস পর থেকেই শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে তার মেয়েকে। কর্মসূত্রে স্বামী বাইরে থাকে পরিবারের অন্যান্যদের কুরুচির পাত্রী হতে হয়েছে তাকে । অবিলম্বে কহিনুরের স্বামী নূর জামাল, শশুর মহিউদ্দিন, শাশুড়ি নুরজাহান বিবি, এবং দুই দেওরের শাস্তি দাবি করেছেন আবুল বাবু।

Post a Comment