বিজ্ঞানী শাহরুখ
দি নিউজ লায়নঃ এবার বিজ্ঞানীর চরিত্রে বলিউড বাদশাহ শাহরুখ খান। পরিচালক আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তাকে এই ব্যতিক্রমী ভূমিকায় দেখা যাবে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।সিনেমাটির প্রযোজনা সূত্র জানায়, এতে শাহরুখ খানকে এমন একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে, যিনি তার চারপাশের সম্পদ থেকে শক্তিশালী শক্তি তৈরির লক্ষ্যে কাজ করেন। তার কাছে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান অস্ত্র ব্রহ্মাস্ত্র রয়েছে।

Post a Comment