ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল ভারত - The News Lion

ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল ভারত

 



 দি নিউজ লায়নঃ ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই গুটিয়ে গেল ভারত। যা ইংল্যান্ডের মাটিতে তাদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ৪২ ও ৫৮ রানে অল আউট হয়েছিল ভারত। টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার ৪ বলে ইংলিশ পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ১০ উইকেট হারিয়ে বসে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের অধিনায়কের পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকর করেছেন জেমস অ্যান্ডারসন-স্যাম কারান ও ক্রেইগ ওভারটন-অলিভার রবিনসনরা।ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। 


ইংল্যান্ডের হয়ে ওভারটন ও অ্যান্ডারসন তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কারান ও রবিনসন নিয়েছেন দুটি করে উইকেট। এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজেভাবে হয় ভারতের। ইনিংসের চতুর্থ বলে আউট হয় লোকেশ রাহুল। ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তিনে নেমে থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারাও।গুড লেন্থে ফেলে দারুণ এক ইন সুইঙ্গারে পূজারাকে পরাস্ত করেন অ্যান্ডারসন।


 এপপর ভারত শিপবে আবারও আঘাত হানে অ্যান্ডারসন। তার বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ২১ রানে ৩ উইকেট হারানো দলকে খানিকটা টেনে তোলার চেষ্টা করেন আজিঙ্কা রাহানে।যদিও তাদের সেই চেষ্টায় সফল হতে দেননি রবিনসন। তার পঞ্চম স্টাম্পের বল খেলতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ আউট হন রাহানে। ৫৪ বলে ১৮ রান করে রাহানে ফিরলে ভাঙে রোহিতের সঙ্গে তার ৩৫ রানের জুটি। ঋষভ পান্ত সাজঘরে ফিরেছেন থিতু হওয়ার আগেই। ভারতের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। তবে ওভারটনের আউট সাইড অফ স্টাম্পের বাইরের বাউন্সার বলে পুল করতে গিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। ১৯ রান করে রোহিত ফেরার পর আর কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি।


শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন কারান। তবে সিরাজ কারানের বল ভালোভাবে সামাল দেয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাঁহাতি এই পেসারের। এরপর ইশান্ত শর্মা দ্রুত রান তোলার চেষ্টা করলেও সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ভারত অল আউট হয় মাত্র ৭৮ রানে।

ইংল্যান্ডের হয়ে বোলিংয়ে আগুন ছড়ান জেমস অ্যান্ডারসন, স্যাম কুরানরা। অ্যান্ডারসন-ওভারটন নেন ৩টি করে উইকেট। এছাড়া রবিনসন, কুরানরা নেন ২টি করে উইকেট।  এর আগে, নটিংহ্যামে প্রথম টেস্টে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও লর্ডসে দ্বিতীয় টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় ভারত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.