বাঁকুড়ায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন - The News Lion

বাঁকুড়ায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন

 


দি নিউজ লায়নঃ  বাঁকুড়ার পুকুরিয়া স্বাস্থ্য কেন্দ্রের এক মহিলা স্বাস্থ্য কর্মীর উপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যকর্মীরা ঝাড়গ্রামের জেলাশাসকের দপ্তরে ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে লিখিত ভাবে ডেপুটেশন দেয়। তাদের দাবি বাঁকুড়ার স্বাস্থ্য কর্মীর  উপর যারা হামলা চালিয়েছে তাদের কে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসঙ্গে জঙ্গলমহলের প্রতিটি মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।


 স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে দিনরাত মানুষকে স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার জন্য কাজ করছে। অথচ সেই স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনা কোনভাবেই তারা মেনে নেবেন না বলে জানান ।তাই জঙ্গলমহলের প্রতিটি স্বাস্থ্যকর্মীকে দ্রুত নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তাদের দাবি গুলি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান । ঝাড়্গ্রাম জেলার  জেলা শাসক ও স্বাস্থ্য আধিকারিক ঝাড়গ্রাম জেলার স্বাস্থ্যকর্মীদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.