লজেন্সের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী যুবক
দি নিউজ লায়নঃ লজেন্স খাওয়ার লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকন্যাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল বারুইপুর মহিলা থানার পুলিশ। ধৃতের নাম সাগর বারিক। তাকে বৃহস্পতিবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হয়।
গত ২২ আগস্ট কুড়ালি এলাকার বাসিন্দা সাগর বারিক ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। ২৩ আগস্ট বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা। ঘটনার পর থেকে অভিযুক্ত বেপাত্তা ছিল। মহিলা থানার পুলিশ বুধবার রাতে মগরাহাটের জয়পুর এলাকা থেকে তাকে ধরে। অন্যদিকে, বারুইপুরের সুভাষগ্রাম পেটুয়া এলাকায় নিজের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করল বারুইপুর মহিলা থানার পুলিশ।

Post a Comment