জন্মাষ্টমীর (  Janmashtami ) ব্রত পালনের নিয়ম - The News Lion

জন্মাষ্টমীর (  Janmashtami ) ব্রত পালনের নিয়ম

 


দি নিউজ লায়নঃ  জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন।  ভাদ্র মাসের কৃষ্ণ পহ্মের অষ্টমী তিথিকে জন্মাষ্টমী বলে। পুরুষ ও নারী উভয়েই এই ব্রত পালন করতে পারেন। ব্রতের দিন উপবাসী থেকে রাত্রে পুজো দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়।জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ খেয়ে সংযম পালন করতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে ঘুমোতে হবে।


 পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ পালন করতে হয়। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ এবং ভাগবত পাঠ করতে হবে।  জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে ব্রত সমাপ্ত করবেন।  


পারণ আরম্ভের মন্ত্র: "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"  

পারণান্তে মন্ত্র: "ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"


জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধুপর্ক, আসন-অঙ্গুরী-সহ পুজোর আয়োজন করতে হয়। এইদিনে উপবাসে থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.