কেশপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ - The News Lion

কেশপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

  


দি নিউজ লায়নঃ পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বাস স্ট্যান্ড এলাকায় কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ।ওই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন । তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে কেশপুর বাজারে মিছিল করে পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় ।মিছিলের শেষে কেশপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।


 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে কেন্দ্রের বিজেপি সরকার গরীব মানুষের জন্য কিছুই করেনি ।কিন্তু গরিব মানুষকে আরো গরীব করে তোলার জন্য পেট্রোল ,ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ।যার ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।


 তাই কেন্দ্রের বিজেপি সরকারকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানানো হয় ।সেই সঙ্গে ধিক্কার জানানো হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে  জানানো হয় যে কেন্দ্র সরকার কেবলমাত্র পুঁজিপতিদের সরকার ,গরিব মানুষের নয়। তাই দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদির সরকার। তার বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। তাই পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবিতে আগামী দিনে তৃণমূল যুব কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.