তিন রেল ডাকাত গ্রেপ্তার
দি নিউজ লায়নঃ তিন রেল ডাকাতকে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতদের নাম সুজন সিং, আব্দুল মান্না ও সানি কেওয়াট। দুর্গাপুরের কোকওভেন থানার রায়ডাঙা নবপল্লিতে সুজনের বাড়ি। হুগলির ভদ্রেশ্বর থানার বৈদ্যবাটিতে আব্দুলের বাড়ি। হুগলিরই শ্রীরামপুর থানার শেওড়াফুলিতে সানির বাড়ি।
জিআরপি জানিয়েছে, সোমবার গভীর রাতে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফের্ম হাওড়ার দিকে একটি নির্জন জায়গায় ৮-৯ জন দূরপাল্লার ট্রেনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই তিনজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, সাইকেলের চেন, লোহার রড প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ২৩ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।

Post a Comment